• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ধামইরহাটে কবি এস এম আব্দুর রউফ’র উপন্যাস গ্রন্থ বিষয়ে পর্যালোচনা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৯৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ধামইরহাট সরকারি মফিজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ রচিত ‘দৃশ্যত: দগ্ধপ্রায় বিশ্বলোক’ উপন্যাস গ্রন্থ্য বিষয়ে পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট সরকারি এম এম কলেজের আয়োজনে কলেজের প্রভাষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মিনহাজুল হক সরকার শিবলী’র সার্বিক সহযোগিতায় ১৯ ফেব্রæয়ারি বেলা ১১ টায় কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোশফেকা খানম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন নওগাঁ ফয়েজউদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড.আইয়ুব আলী। এ সময় আরো বক্তব্য প্রদান করেন প্রভাষক এম এ হোসাইন, জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজের জ্যৈষ্ঠ প্রভাষক ও সাংবাদিক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম হোসেন চৌধুরী, প্রদর্শক ও সাংবাদিক হারুন আল রশিদ, প্রদর্শক তোজাম্মেল হক, কবি গুলজার রহমান, সাংবাদিক আব্দুল মালেক, আবু মুছা স্বপন, সরকারি এমএম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভবাবু,

কলেজ ছাত্রলীগ নেতা মুরাদুজ্জামান ও আফরিন প্রম‚খ। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত গীতিকার কবি এস এম আব্দুর রউফ ইতিপূর্বে একাধিক কাব্যগ্রন্থ প্রকাশ করে ও বেশ কয়েকটি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category