• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ধামইরহাটে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ শনিবার, ৩ আগস্ট, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে দুঃস্থ্য ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২আগস্ট শুক্রবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩২ জনের মাঝে ১৩ লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।

বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম, ওসি বাহাউদ্দিন ফারুকী বিপিএম পিপিএম, উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলি, জনস্বাস্থ্য দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন কাউন্সিলর মাহবুব আলম বাপ্পি, অনুষ্ঠানের সঞ্চালক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমান সাবু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category