• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ধামইরহাটে প্রাণি সম্পদ দপ্তর কর্তৃক ৬শত পরিবারে হাঁস বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৬২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা দপ্তরের বাস্তবায়নে ৬ শত পরিবারে হাঁস বিতরণ করা হয়েছে। এ সময় প্রত্যেক পরিবারকে ২০টি করে হাঁস, ১টি হাস পালনের ঘর ও ৯ কেজি গ্রোয়ার ফিড প্রদান করা হয়। ৮ আগস্ট দুপুর ১ টায় জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ৬শত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে হাঁস ও হাঁসের ঘর এবং খাদ্য বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান, পুলিশ পরিদর্শক তদন্ত মো. আব্দুল গনি, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মখর্তা বেদারুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।
এই মৌসুমে হাঁস ও হাঁস পালনের ঘর এবং খাদ্য পেয়ে সুবিধাভোগীদের চোখে মুখে খুশির ঝলকানি লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category