• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ধামইরহাটে ব্যবসায়ীদের মিলনমেলায় বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট বাজার বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ব্যবসায়ীদের নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট বাজার বণিক সমিতির আয়োজনে শুক্রবার সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত এ মিলন মেলা ধামইরহাট পূর্ব বাজারে একটি চাতালে অনুষ্ঠিত হয়। মিলনমেলা উপলক্ষে বণিক সমিতির সাড়ে ৪শত জন ব্যবসায়ীদেরকে নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট বাজার বণিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো.সামসুজ্জোহা হাকিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক কাজী। অন্ষ্ঠুানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আব্দুল হাকিম, উপদেষ্টা মোফাজ্জল হক সরকার,বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুলতান মো.জাহাঙ্গীর আলম, সমিতির অন্যতম নেতা সাখাওয়াত হোসেন, জাহেদুল ইসলাম পটু, আবু সাঈদ পলাশ, মো.ইছা, মো. সজল, আবুমুছা স্বপন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category