• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ধামইরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন এমপি শহীদুজ্জামান সরকার

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২০ ফেব্রæয়ারী সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙ্গের উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার। উপজেলার ৮টি ইউনিয়নে ১১২ টি ও স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি কেন্দ্রে ২০ হাজারের অধিক শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে এবং তাদের ভিটামিন এ ক্যাম্পসুল খাওয়ানো হবে। এ সময় ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আবু মাসউদ আনছারী, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, টিএলসিএ আবুল হোসেন, উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, সাংবাদিক আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category