• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ধামইরহাটে রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে মানিক হোসেন (৩০) নামের এক জন রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে উপজেলার দক্ষিণ চকযদু গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মানিক হোসেন একই এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে। পরিবারের লোকজন জানান, দুপুরে উপজেলার মহিলা কলেজ এলাকার একটি বিল্ডিং এ রাজমিস্ত্রির কাজ করছিল মানিক হোসেন। দুপুরে বাড়িতে খাবার এসে বুকে হালকা ব্যাথা অনুভব করলে সে বিকালে নিজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে যায়। পরে প্রাথমিক চিকিৎসার প্রস্তুতি চলাকালীন সে মারা যায়। পরিবারের লোকজনের দাবি সে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ১৩ নভেম্বর বুধবার মরদেহ নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চিকিৎসক এর কথায় প্রাথমিক ধারনা করা হচ্ছে যৌন উত্তেজক ঔষুধ সেবনে তার মৃত্যু হতে পারে, তবে ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category