• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ধৈর্য ধরে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার আহবান চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক আহবায়ক ডাঃ শাহাদাত

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
বিএনপি’র কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে হবে। কোনো নেতার ওপর, ধর্মীয় মন্দির, মাদ্রাসা গির্জা বা উপাসনালয়ের ওপর হামলা না হয় এ ব্যাপারে সতর্ক দৃষ্টি থাকতে হবে। আমাদের নেতা-কর্মীদের রক্ষা করতে হবে। সকল নেতা-কর্মীদের দায়িত্ব থাকবে মন্দির, মসজিদ, মাদ্রাসা এবং যতো ধরনের উপাসনালয় আছে ভিন্ন ধর্মের ও মতের এবং রাষ্ট্রীয় সম্পদ কেউ যেনো ধ্বংস করতে না পারে।
সোমবার ( ৫ আগস্ট) চট্টগ্রাম মহাগরীর কাজীর দেউরিতে বিকেলে বিজয় মিছিল শেষে এ কথা বলেন।

ভিন্নমতের প্রতিপক্ষের বাড়ি-গাড়ি ভাঙচুর ও হামলা না করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক ডাঃ শাহাদাত বলেন, কেউ যেনো কোনো কিছু ক্ষতিগ্রস্ত না করে সেদিকে সমস্ত নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।
এখন দেশকে বাঁচাতে হবে। এই যুদ্ধটা ছিলো দেশ বাঁচানোর, মানুষ বাঁচানোর। কাজেই আমরা যেহেতু এই যুদ্ধে বিজয়ী হয়েছি। এখন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। এখনো যারা কারাগারে আছে সবাইকে মুক্তি দিতে হবে এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ উনাকে ও অবিলম্বে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং যারা আহত হয়ে আছে তাদেরকে দ্রুত সূ-চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যে সমস্ত ছাত্র এবং শিক্ষক কারাবন্দি আছে তাদেরকে মুক্তি দিতে হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সদস্য সচিব আবুল হাসান বক্কর বলেন, শেখ হাসিনার পতনের মাধ্যমে ছাত্র জনতার বিজয় হয়েছে। এই সরকার দীর্ঘ ১৭ বছরের ধরে জনগণের উপর দমন নিপীড়ন নির্যাতন চালিয়েছিল। আজ স্বৈরাচার শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। আগামীতে নির্দলীয় সরকারের মাধ্যমে সকল দলের ও মতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে। সকল নেতা-কর্মীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি যাতে কোনো ধরনের ধ্বংসাত্মক কোনো কাজ কেউ না করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন,ইস্কান্দর মির্জা, আব্দুল মান্নান, গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ কামরুল ইসলাম সহ বিএনপি যুবদল ছাত্রদল সহ সর্বস্তরের ছাত্র জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category