• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

নওগাঁয় গরু বোঝাই ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত,আহত-৫

দিনকাল বিডি / ৩৮১ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃনওগাঁর ধামুইরহাটে গরু বোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে গিয়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছে।এদুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে।২৫ অক্টোবর শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার বিহারীনগর পিড়লডাঙা বাইপাস সড়কের তালঝাড়ী ডাবল ব্রীজ সংলগ্ন এলাকায় এঘটনাটি ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান,এ সময় ওইস্থানে স্যালো ইঞ্জিন চালিত একটি গরু বোঝাই ভটভটি বিপরীতগামী মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়।এসময় ভটভটিতে থাকা গরু ব্যবসায়ী উপজেলার আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) ও জয়নুলের ছেলে নূর আলম (৩০) ঘটনা স্থলেই নিহত হয়।এখবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে নিহত এবং আহতদের উদ্ধার করে।এঘটনায় আহত ৫ জনের মধ্যে নাজিম উদ্দীন (৭০)ও ফারুক হোসেনকে (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এছাড়াও গুরুতর আহত জিহাদ হোসেন (২৩) ও সেলিম উদ্দিনকে (৪৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করাসহ জাহিদুল ইসলামকে (৫৫) প্রাথমিক চিকিৎসা দেয়া বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকার জানান।স্থানীয়রা জানান,নিহত এবং আহতরা গরু ব্যবসায়ী।তারা গরু বোঝাই করে ভটভটি নসিমন যোগে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি ইমাম জাফর বলেন,আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category