• রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
জোরপূর্বকভাবে ধান কেটে নেওয়ার অভিযোগ মহাদেবপুরে ন্যায় বিচারের আশায় পথে পথে ঘুরছে একটি অসহায় পরিবার কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতে রাণীনগরে ১ কোটি ২০ লাক্ষ টাকার পল্লী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রেজু জাতীয় অর্থনীতিতে কৃষি ও কৃষি ব্যাংকের অবদান সাইবার ট্রাইব্যুনালের মামলা ঘিরে নতুন বিতর্ক উদ্দেশ্যপ্রণোদিত দাবি যুবদল নেতার কৃষির মতো মৎস্য ও প্রাণিসম্পদেও ঋণ মওকুফের দাবি নওগাঁর খামারিদের মান্দায় মাদ্রাসার আড়ালে ব্যবসার অভিযোগ: মুফতি মিলনের অর্থের উৎস নিয়ে রহস্য সমাজের অনৈতিক অবক্ষয় রোধে ইমামদের ভূমিকা অপরিহার্য: এমপি রেজাউল ইসলাম রেজু নওগাঁয় ছেঁড়া-ফাটা নোট ও মানিলন্ডারিং প্রতিরোধে রাকাবের কর্মশালা ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১,৬৯,০০০/- টাকা মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক

নওগাঁয় ছেঁড়া-ফাটা নোট ও মানিলন্ডারিং প্রতিরোধে রাকাবের কর্মশালা

দিনকাল বিডি ২৪ / ২৮ Time View
প্রকাশঃ শনিবার, ৯ মে, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নওগাঁ জোনের আয়োজনে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) নওগাঁ জোনাল কার্যালয়ে ‘ছেঁড়া-ফাটা ও ত্রুটিপূর্ণ নোট গ্রহণ এবং বিনিময়মূল্য নিষ্পত্তি’ সংক্রান্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে মানিলন্ডারিং প্রতিরোধ এবং ক্যাশিয়ারদের গ্রাহকসেবা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে বিশেষ আলোচনা করা হয়।
রাকাব নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক (ডিজিএম) মো. রুহুল আমিনের সভাপতিত্বে কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জোনাল নিরীক্ষা কর্মকর্তা (এজিএম) মো.জাহাঙ্গীর আলম, রাকাব নওগাঁ শাখার ব্যবস্থাপক (এসপিও) মো. শাহিন আলম ও বদলগাছি শাখার মুখ্য কর্মকর্তা (কোষাধ্যক্ষ) মো. রেজাউল হক মৃধা।
কর্মশালায় আলোচকরা বলেন, ক্যাশ কাউন্টারে আসা গ্রাহকদের উন্নত সেবা প্রদান এবং ছেঁড়া-ফাটা নোট বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা সঠিকভাবে অনুসরণ করতে হবে। এছাড়া ব্যাংকিং চ্যানেলে অবৈধ লেনদেন বা মানিলন্ডারিং প্রতিরোধে কোষাধ্যক্ষদের আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, “ক্যাশিয়ার হিসেবে উত্তম গ্রাহকসেবা নিশ্চিত করার পাশাপাশি নিজের দায়-দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। ছেঁড়া-ফাটা নোট নিয়ে আসা গ্রাহকরা যেন কোনোভাবে হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করাই এই কর্মশালার মূল লক্ষ্য।”
কর্মশালায় নওগাঁ জোনের বিভিন্ন শাখার কোষাধ্যক্ষরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে তারা ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন কারিগরি ও আইনি বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category