• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁয় বিশ্বকবির ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত রবীন্দ্রনাথের আদর্শেই বাঙ্গালির মুক্তি মির্যা ফকরুল ইসলাম আলমগীর

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ মে, ২০২৬

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ)
​যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর পতিসরে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্র অনুরাগী ও সর্বস্তরের মানুষের ঢল নামে।​রবীন্দ্রনাথ বাঙ্গালির চেতনার বাতিঘর।​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি বলেন:আমি সাহিত্য লিখতে পারি না, কিন্তু সব সাহিত্যকে ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন, তিনি বাঙালির অস্তিত্ব ও চেতনার বাতিঘর। তাঁর সাহিত্য ও দর্শন আমাদের শোষণমুক্ত সমাজ গড়ার প্রেরণা দেয়।​তিনি ২০০২ সালের স্মৃতিচারণ করে বলেন, তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরের সাথে আমি এখানে এসেছিলাম। আত্রাইয়ের মানুষ শান্তিপ্রিয়। অনেকে অনেক সুন্দর মনের মানুষ তার। কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার-আমরা বাংলাদেশের পক্ষে। জনাব তারেক রহমান এমনি এমনি এই কথা বলেননি, এই কথার গভীর তাৎপর্য রয়েছে।”​উন্নয়নের অঙ্গীকার ​পতিসরকে কৃষিপ্রবণ এলাকা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই অঞ্চলের খাল-নদী খনন করে পানি ধরে রাখার ব্যবস্থা করা হবে। এছাড়াও তিনি আত্রাই ও রাণীনগর উপজেলাকে পৌরসভা করার ঘোষণা দেন এবং বিভিন্ন কালভার্ট ও ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশ বীর বাঙালির রক্তের ঋণ।
সকাল দশটা ৩০ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে
​রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:​জনাব মিজানুর রহমান মিনু, এমপি: মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়।
​জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি: মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
​অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু: মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।
​নওগাঁর সংসদ সদস্যবৃন্দ
এস. এম. শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম (নওগাঁ-৬), মো. মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), মোহাম্মদ এনামুল হক (নওগাঁ-২), মোঃ ফজলে হুদা (নওগাঁ-৩), একরামুল বারী টিপু (নওগাঁ-৪) এবং মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু (নওগাঁ-৫)।
​প্রশাসনিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ:অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেক্সিকোর সাবেক রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারী, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান বিপিএম (বার), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হারুন অর রশিদ, নওগাঁর পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক মোঃ আবু বক্কর সিদ্দিক।​আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান​অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. হারুন অর রশীদ। তিনি কবির জীবন ও দর্শনের ওপর তাত্ত্বিক আলোচনা পেশ করেন।
​আলোচনা সভা শেষে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের শিল্পীদের কণ্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশিত হয়। পতিসরের এই রবীন্দ্র স্মৃতিবিজড়িত প্রাঙ্গণ দিনভর সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়। জেলা প্রশাসনের সুষ্ঠু ব্যবস্থাপনায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category