• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁয় সাতশতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষ বিএনপিতে যোগদান

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের প্রতি আস্থা এবং শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে নওগাঁর বদলগাছী উপজেলার ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার বিএনপিতে যোগ করেছেন।শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগদান করা নিয়ে ধানের শীষ প্রতীকের বিজয়ের ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেলো বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।১৩ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মিঠাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জগপাড়া সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ফজলে হুদা বাবুল।এসময় সনাতন ধর্মাবলম্বী মানুষরা প্রধান অতিথি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের হাতে ফুলের তোরা দিয়ে একে একে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন।এর আগেও ৬ নভেম্বর উপজেলার সুরকালি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার বিএনপিতে যোগ দিয়েছেন।অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৪৮ নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর)আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ ফজলে হুদা বাবুল বলেন, বিএনপি সকল ধর্মের মানুষের সম-অধিকার ও স্বাধীনতার পক্ষে,স্বেচ্ছায় বিএনপিতে যোগদাকৃত সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকে দলের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানান তিনি।অনুষ্ঠানের প্রধান অতিথি আরো বলেন,সনাতন ধর্মাবলম্বী মানুষরা তাকে যে ভালোবাসা দিলেন, আমৃত্যু পর্যন্ত মনে রাখবেন বলে তিনি অভিমত ব্যাক্ত করেন। সনাতনীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন,আপনারা নির্ভয়ে এবং নিশ্চিতে চলাচল এবং বসবাস করেন,আওয়ামী লীগ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি,আপনাদের পাশে বিএনপি তথা ফজলে হুদা বাবুল আছে,কেউ আপনাদের চোখ তুলে কথা বলার সাহস পাবেনা।মিঠাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে এ যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো,নওগাঁ জেলা পুজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ কুমার কুন্ডুসহ দলের বিভিন্ন নেতাকর্মীরা।অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী মানুষরা তাদের বক্তৃতায় বলেন,তারা অনেক দিন বিএনপিকে ভোট দেয়ার সুযোগ পায়নি,এবার সুযোগ এসেছে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ ফজলে হুদা বাবুলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার এমপি নির্বাচিত করার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category