• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ জুন, ২০২৬

​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

​রেলওয়ে পশ্চিম জোনের নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনে ঢাকাগামী ট্রেনগুলোর যাত্রাবিরতি না থাকায় ঢাকা যাতায়াতের ক্ষেত্রে এলাকার বিপুলসংখ্যক মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছে। যাত্রীরা দ্রুত এই রেল স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়েছেন। ​জানা গেছে, মোট ১১টি উপজেলা নিয়ে বিশাল নওগাঁ জেলা গঠিত।

এই বৃহত্তম জেলার মধ্যে আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনটি ভৌগোলিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্টেশনের উত্তরে নওগাঁর রাণীনগর উপজেলা, পশ্চিমে রাজশাহীর বাগমারা উপজেলা, দক্ষিণে নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলা ও পূর্বদিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা অবস্থিত। আর এই উপজেলাগুলোর বেশির ভাগ মানুষ ট্রেনযোগে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে আহসানগঞ্জ রেল স্টেশনটি ব্যবহার করে থাকে।

কেননা আহসানগঞ্জ স্টেশনটি হলো এই বিশাল প্রত্যন্ত এলাকার মানুষদের কাছে নিকটতম রেল স্টেশন। প্রতিদিন এ অঞ্চলের অসংখ্য মানুষ বিভিন্ন জরুরি কাজে ঢাকা যাতায়াত করে। ঢাকাগামী মোট ৯টি ট্রেন এই স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে। ব্রডগেজ লাইনের ট্রেনগুলো হলো চিলাহাটি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস।

​মিটারগেজ লাইনের ট্রেনগুলো হলো লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস। এর মধ্যে শুধু নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের আত্রাইয়ে যাত্রাবিরতি রয়েছে। অন্যগুলোর যাত্রাবিরতি নেই।

বিশাল এলাকার বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের ক্ষেত্রে মাত্র দুটি ট্রেন পর্যাপ্ত নয়। প্রতিদিন অনেক ঢাকাগামী যাত্রী টিকিট পায় না। টিকিট না পেয়ে প্রতিদিন অসংখ্য যাত্রীর ফেরত যেতে হয়। আর যেসব যাত্রীর ঢাকা যাওয়া অতি জরুরি তারা স্ট্যান্ডিং টিকিট কেটে প্রায় আট ঘণ্টার জার্নি কষ্ট করে দাঁড়িয়ে থেকে ঢাকা যান।

​ট্রেনযাত্রী মো. খোরশেদ আলম, ইলিয়াছ আহমেদ, মীম, দীনা, মৌ, তিথি, সুমি, পারভেজ গান্ধাভী, নিয়ামত আলী বাবু, আল আমিন মিলন বলেন, জরুরি প্রয়োজনে প্রায় সময় ঢাকা যাতায়াত করতে হয়, যে দুটি ট্রেনের যাত্রাবিরতি আছে, যাত্রীর সংখ্যা অনেক বেশি তার টিকিট পাওয়া যায় না।

এজন্য ঢাকা যাতায়াতের ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে, ঢাকাগামী অন্য ট্রেনগুলোর আহসানগঞ্জ রেল স্টেশনে যাত্রাবিরতি দিলে এ সমস্যার সমাধান হবে। ​আহসানগঞ্জ স্টেশন সূত্রে জানা গেছে, প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব আয় সরকারি খাতে জমা পড়ে এই স্টেশন থেকে যা, আশপাশের অন্য রেল স্টেশন থেকে অনেক বেশি।

​নওগাঁ-০৬( আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু বলেন, সমগ্র নওগাঁ জেলার মধ্যে আত্রাইয়ের আহসানগঞ্জ রেল স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। আশপাশের বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষজনের ঢাকা যাতায়াতের জন্য এটি একমাত্র রেল স্টেশন। ঢাকাগামী ট্রেনগুলো এখানে যাত্রাবিরতি জরুরি। অসংখ্য মানুষের দুর্ভোগ লাঘবের জন্য ঢাকাগামী ট্রেনগুলোর যাতে আহসানগঞ্জ রেল স্টেশনে যাত্রাবিরতি হয়, সে ব্যাপারে আমি আন্তরিকভাবে চেষ্টা করব। ​

​এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, আহসানগঞ্জ রেল স্টেশনে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এবং জনস্বার্থ বিবেচনায় ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করা হবে যাতে দ্রুত এর একটি কার্যকর সমাধান পাওয়া যায়। যৌক্তিক কারণে আত্রাইয়ের আহসানগঞ্জ রেল স্টেশনে সব ঢাকাগামী ট্রেনের যাত্রা বিরতির জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category