• বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম:
ডিবির অভিযানে রাজশাহীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, দুইজন গ্রেফতার গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড নাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগ পোরশায় এমপি কতৃক তিনটি এইচবিবি রাস্তা উদ্বোধন নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর উল্লেখ করে মামলা করায় বাদির বিরুদ্ধে মামলার নির্দেশ পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন রাজশাহীতে মদ-ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ মাদক কারকবারী গ্রেফতার -৫ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক

নওগাঁর আত্রাইয়ে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৩৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

​মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাড়ির পাশের একটি গাছ থেকে সুফিয়া বেগম (৬২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোরে উপজেলার মনিয়ারী ইউনিয়নের পালশা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম ওই গ্রামের মো. নূর মোহাম্মদের স্ত্রী।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সুফিয়া বেগম দীর্ঘ দিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে পরিবারের সদস্যরা ঘরের বাইরে বের হলে বাড়ির পাশের একটি গাবল গাছে তার মরদেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. উজ্জ্বল বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধা দীর্ঘদিন মানসিক রোগি ও অসুস্থ ছিলেন বলে তার পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, বৃদ্ধার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category