• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

নওগাঁর আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৩৪৯ Time View
প্রকাশঃ বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

​মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ​নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ​সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

​তিনি তাঁর বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা বর্তমানে একটি জাতীয় সমস্যা। নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য শুধুমাত্র আইনের প্রয়োগ যথেষ্ট নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সচেতনতা প্রয়োজন। পথচারী, চালক এবং যাত্রী-সকলকেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং বেপরোয়া গতি পরিহার করাই পারে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে।

​তিনি আরও বলেন, আমরা যদি নিরাপদ সড়ক চাই, তাহলে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, রাস্তার মান উন্নয়ন এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করার জন্য নিয়মিত প্রচারণার প্রয়োজন। আজকের এই দিবসের মূল লক্ষ্য হলো সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মূল্যবান জীবন রক্ষার অঙ্গীকার করা।

​এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, সহকারী প্রশাসনিক অফিসার মো. জিয়াউর রহমান, অফিস সহকারী সঞ্জয় কুমার সহ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category