• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৮১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রতিবছরের ন্যায় ইউনিয়ন পর্যায়ে

সন্ন্যাস বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (৭ই-ফেব্রয়ারী) সকাল ১০ টায় সন্ন্যাস বাড়ী ফুটবল মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে হাটকালুপাড়া ইউনিয়নের ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ৫৩ ধরণের প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। উক্ত প্রতিযোগিতায় ৫৩ জন প্রথম স্থান অধিকার করায় তাদেরকে নিয়ে উপজেলায় আরেকটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে হাটকালুপাড়া ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও হাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম প্রামানিক এর সভাপতিত্বে চড়কতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়েজ উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,

আত্রাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনার রশিদ,বিশেষ অতিথি ছিলেন,মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল হক দুলু,আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মোঃ মিনহাজ উদ্দিন (মিঠু) প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category