• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁর আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে ইলিয়াস হোসেন (২৩) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শাহাগোলা স্টেশনের আনুমানিক ২৫০ গজ দক্ষিণে।

জানা যায়, উপজেলার চাপড়া গ্রামের লেবুর ছেলে ইলিয়াস বেশ কিছু দিন ধরে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ওই মেয়েকে বিয়ের জন্য সে পরিবারকে চাপ দেয়। কিন্তু পরিবার থেকে ইলিয়াসের বড় ভাই বিদেশে থাকার অজুহাতে বিয়েতে কালক্ষেপণ করতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার সন্ধ্যায় শাহাগোলা স্টেশনে ইলিয়াসকে একজন বোরকা পরিহিতা মেয়ের সাথে ঘোরাফেরা করতে দেখা গেছে। অনুমান করা হচ্ছে ওই মেয়েটিই তার প্রেমিকা। তবে তাকে এখন পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি।

এদিকে ইলিয়াস হোসেন এই ঘটনার ২২ ঘণ্টা আগে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে আজ তার জীবনের শেষ দিন বলে একটি স্ট্যাটাস দিয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এরই এক পর্যায়ে রোববার সন্ধ্যায় চিলাহাটি থেকে রাজশাহী অভিমুখে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন শাহাগোলা স্টেশন অতিক্রম করলে সে ওই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

এ সময় ওই মেয়েটিও তার সাথে ছিল বলে স্থানীয়দের ধারণা। কে সেই কথিত প্রেমিকা? এটি উদ্ঘাটিত হলেই ইলিয়াসের মৃত্যুর রহস্য উন্মোচিত হবে বলে ধারণা করা হচ্ছে।

সান্তাহার জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন জানান, সংবাদ পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করেছে এবং কারও কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category