• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

নওগাঁর আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

দিনকাল বিডি ২৪ / ২৬৭ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মোঃ আব্দুস ছালাম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
নওগাঁর আত্রাইয়ে শওকত আলী মোল্লা (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে ছরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে ওই ব্যবসায়ী আত্রাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর ৬টা নাগাদ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাইয়ের মহাদীঘি নামক এলাকায়।

এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ব্যবসায়ী উপজেলার মহাদিঘী উত্তরপাড়া হাজীপাড়া গ্রামের ইয়ার বক্স মোল্লার ছেলে বলে জানা গেছে।

ব্যবসায়ী শওকত হোসেন মোল্লা জানান,সান্তাহার থেকে দোকানের মালামাল কিনতে এদিন বাড়ী থেকে বের হয়ে সড়কের ভাঙ্গা ব্রীজ এলাকায় গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন। সময় মোটরসাইকেল যোগে ২৫/৩০ বছর বয়সী দুইজন ছিনতাইকারী সামনে এসে দাড়িয়ে ছুরি ধরে টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় ছিনতাইকারীদের বাধা দিতে গেলে ডান হাতে ছুরিকাঘাত করে কাছে থাকা ৩১হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে পথচারীরা দেখতে পেয়ে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করায়।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর করিম বলেন,এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্তসহ জরিতদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category