• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁর আত্রাই শীতের সবজির সরবরাহ বেড়েছে, দামে সামান্য চড়া

দিনকাল বিডি ২৪ / ১৯২ Time View
প্রকাশঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুস ছালাম,

শীত মৌসুমের আগমন ঘনিয়ে আসতেই নওগাঁর আত্রাই উপজেলার হাট-বাজারগুলোতে আগাম শীতকালীন সবজির সরবরাহ চোখে পড়ার মতো বেড়েছে। উপজেলার আহসানগঞ্জ হাট, কেশাবাড়ি, নদলী, সমাসপাড়া, মির্জাপুর ও বান্দাইখাড়া বাজার ঘুরে দেখা গেছে—বাজার ভরে উঠেছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিমসহ নানান সবজিতে।

ক্রেতারা জানিয়েছেন, আগাম সবজি বাজারে এলেও দাম তুলনামূলক কিছুটা বেশি। সাধারণ ক্রেতাদের অভিযোগ—সাধারণ সময়ের তুলনায় দাম একটু চড়া হওয়ায় স্বস্তি পাওয়া যাচ্ছে না। তবে বিক্রেতারা বলছেন, উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে পাইকারি দামে সবজি এনে বিক্রি করতে হওয়ায় দামের তারতম্য থাকলেও বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে।

অন্যদিকে ক্ষেত থেকে সরাসরি আসা সবজির দাম তুলনামূলক কিছুটা কম হলেও সামগ্রিকভাবে বাজারদর ‘সহনীয়’ বলেই দাবি করছেন ক্রয়-বিক্রেতা উভয়পক্ষ।

আগাম সবজি চাষিদের কেউ কেউ জানাচ্ছেন, চলতি মৌসুমে ভালো ফলনের আশা করছেন তারা। আগাম চাষে সাধারণত বাজারদর ভালো পাওয়া যায়—এই আশায় কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার আগাম সবজিতে লাভের সম্ভাবনা আরও বেশি।

সবজি বিক্রেতা আব্দুল কাদের সরদার বলেন, “আগাম সবজি বিক্রি করলে আমরা একটু বেশি লাভ পাই। দোকান ভাড়া ও অন্যান্য খরচ সামলাতে দাম কিছুটা বেশি রাখা ছাড়া উপায় থাকে না।”

মৌসুমের শুরুতেই আগাম সবজির সরবরাহ বাড়ায় বাজারে উৎসবঘন পরিবেশ তৈরি হয়েছে। ক্রেতা-বিক্রেতা সবাই আশা করছেন, শীত এগোলে সবজির দাম আরও স্থিতিশীল হয়ে সাধারণ মানুষের নাগালে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category