• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁর ধামইরহাটে মাছ ধরার তৌরা জাল মাত্র ২০০ টাকায় বন্ধক রাখাকে কেন্দ্র করে যুবক খুন: ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৫,আলামত উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে মাছ ধরার তৌরা জাল মাত্র ২০০ টাকায় বন্ধক রাখাকে কেন্দ্র করে মুস্তাকিন (২০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় অভিযান চালিয়ে মামলা রুজুর মাত্র ১২ ঘণ্টার মধ্যে জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা সাবল।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সাহাপুর আঙ্গুরাত কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নিহত মুস্তাকিন ধামইরহাট উপজেলার বড় শিবপুর যদুপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন,উপজেলার বড় শিবপুর এলাকার আব্দুল জলিলের ছেলে মো. রতন হোসেন (২২), মো. সাইদুল ইসলাম (২৪), আইনে সহিত সংঘাতে জড়িত শিশু মো. হাসান (১৪), মোসাম্মৎ রোকেয়া বেগম (৫৫) এবং মোছাম্মত জাকিয়া বেগম (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার তৌরা জাল মাত্র ২০০ টাকায় বন্ধক রাখা নিয়ে মোস্তাকিনের সঙ্গে আসামিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা মোস্তাকিনের নিজ বাড়ির খলিয়ানে ঢুকে তাকে এবং তার মাকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযানে নামে। পুলিশ মামলা রুজুর মাত্র পাঁচ ঘণ্টার মাথায় আসামিদের অবস্থান শনাক্ত করে সাহাপুর আঙ্গুরাত কলোনি এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত সাইদুরের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সাবলটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, জালের সামান্য ২০০ টাকা বন্ধক রাখাকে কেন্দ্র করে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটনসহ পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category