• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

দিনকাল বিডি ২৪ / ৩৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে একটি চালকলের গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার স্বরূপপুর এলাকার একটি চালকলের গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এ ঘটনায় চালের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মহাদেবপুর উপজেলার স্বরূপপুর এলাকার ওই চালকলের গুদামে অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ।
অভিযানকালে গুদামে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩০ কেজি ওজনের ৭৩৪ বস্তা চাল পাওয়া যায়। পরে বস্তাগুলো গণনা ও ওজনের হিসাব করে মোট ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করা হয়।
প্রাথমিকভাবে জব্দ করা চালের মালিক হিসেবে চৌমাশিয়া মোড় (নওহাটা) এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মিলনের নাম জানা গেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা চালগুলো জব্দের নির্দেশ দেন। একই সঙ্গে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে বাদী হয়ে মিলনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা দেন।
এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বিপুল পরিমাণ চাল গুদামে মজুদ রাখার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। সেখানে ২২ হাজার ২০ কেজি চাল পাওয়া গেছে। চালের পরিমাণ বেশি হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়নি। চালগুলো জব্দ করা হয়েছে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে বাদী হয়ে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে জব্দ করা চালের উৎস, কী উদ্দেশ্যে সেগুলো গুদামে মজুদ করা হয়েছিল এবং চালগুলো সরকারি বরাদ্দের কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category