• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

নওগাঁর মান্দায় কুখ্যাত মাদক সম্রাটসহ ২ কারবারি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধি নওগাঁর,

মান্দায় পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ও ১৪০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক সম্রাট ও ডিলার আমিনুল ইসলাম আমিনসহ (৩৮) দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম আমিন উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সে এলাকায় বড় মাপের মাদক ডিলার হিসেবে পরিচিত এবং বেশ কয়েকটি মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। অন্যদিকে, গ্রেপ্তারকৃত অপর মাদক কারবারি মো. বেলাল হোসেন দেলুয়াবাড়ি মধ্যপাড়া গ্রামের মৃত পিয়ার বক্সের ছেলে।
পুলিশ জানায়, রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মান্দা থানা পুলিশের একটি চৌকস দল ভারশোঁ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট আমিনুলকে ১৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। দীর্ঘদিনের পলাতক এই মাদক ডিলার গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।
পৃথক আরেকটি অভিযানে সোমবার (২০ এপ্রিল) সকালে দেলুয়াবাড়ি বাজার সংলগ্ন ফয়েজের অটো মিলের সামনে থেকে ১৪০ গ্রাম (৪০ পুরিয়া) গাঁজাসহ বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে সোমবার সকালে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category