• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁর মান্দায় চোলাই মদের কারখানায় অভিযান, সহস্রাধিক লিটার মদ ও উপকরণ জব্দ: গ্রেপ্তার ১

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান মিলেছে। এ সময় ১ হাজার ২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপাদান, গ্যাস সিলিন্ডার, চুলাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. মোতাহার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের আগেই কয়েকজন সন্দেহভাজন পালিয়ে যান।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং স্থানীয় মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমের নেতৃত্বে উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের কামারকুড়ি মৌজার প্রসাদপুর বাজারের উপজেলা ১ নম্বর গেটসংলগ্ন আদিবাসীপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ব্যাংকার মমতাজের টিনশেড ভাড়া বাসা থেকে বারিল্যা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো. মোতাহার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোতাহার হোসেন ওই ভাড়া বাসায় অবস্থান করতেন। পুলিশের দাবি, বাসাটি বসবাসের জন্য নয়; সেখানে মূলত চোলাই মদ তৈরি ও মাদক-সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হতো। অভিযানের সময় বিপুল পরিমাণ চোলাই মদ, ওয়াশ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হওয়ায় পুরো বাসাটি চোলাই মদ তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, অভিযানে ১২টি প্লাস্টিকের ড্রামে রাখা ৯৬০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপাদান), একটি বড় পাতিলে রাখা ৩০ লিটার ওয়াশ এবং তিনটি জারকিনে রাখা ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া একটি মাটির পাতিল, একটি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলা জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া মদ ও মদ তৈরির উপাদানের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৮ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট চোলাই মদ ও মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। অভিযানের আগেই কয়েকজন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জনসাধারণের সহযোগিতা অপরিহার্য। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সচেতন নাগরিকদের ধন্যবাদ জানিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category