• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁর মান্দায় জমি জরিপ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জমি জরিপ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। সরকার অনুমোদিত ময়নামতি সার্ভে ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক মোঃ মাসুদ আলমের আহবানে সার্ভে সিনিয়র সংগঠন ও প্রশিক্ষক মিঃ আফাজ উদ্দিন মন্ডল, সমন্বয়কারী সার্ভেয়ার ও সাংবাদিক মাহবুবুজ্জামান সেতুসহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রশিক্ষণ গ্রহনে আগ্রহী ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী ক্লাসে মুসলিম ফারায়েজসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
সার্ভে সিনিয়র সংগঠন ও প্রশিক্ষক মিঃ আফাজ উদ্দিন মন্ডল বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও অত্র বিদ্যালয়ে ৩/৬ মাস মেয়াদী জমি জরিপ প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আগামীকাল শনি ও রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নির্ধারিত ফি দিয়ে ভর্তি কার্যক্রম চলমান থাকবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ ফরম পূরনের মাধ্যমে যেকোন এক শাখায় ভর্তি হতে হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এর পরের সপ্তাহ থেকে প্রতি শনিবার ও রবিবার ‘ক’ শাখায় সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত এবং ‘খ’ শাখায় বিকেল ৪টা থেকে ৫ টা পর্যন্ত দুইদিন ক্লাস অনুষ্ঠিত হবে। আর সেকারণে যথাসময়ে ভর্তির জন্য আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category