• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত

নওগাঁর মান্দায় নুরুল্যাবাদ ইউ’পি চেয়ারম্যানের উদ্যোগে রাস্তা সংস্কার

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের সামনের গুরুত্বপূর্ণ সড়কটির দীর্ঘদিনের বেহাল দশা অবশেষে দূর হয়েছে। ইউপি চেয়ারম্যান জায়দুর রহমান মাস্টারের ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে ইউ’পি ভবনের ঠিক সামনের জোতবাজার-দেলুয়াবাড়ী আঞ্চলিক সড়কের এ ক্ষতিগ্রস্ত অংশটির মেরামত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জোতবাজার থেকে দেলুয়াবাড়ী সংযোগ সড়কের নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন অংশটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ছিল। সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হতো। ফলে প্রতিদিন যাতায়াতকারী হাজারো সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনভোগান্তি নিরসনে চেয়ারম্যান জায়দুর রহমান মাস্টার দ্রুত পদক্ষেপ নেন এবং নিজ তদারকিতে সংস্কারের ব্যবস্থা করেন।
ইউ’পি চেয়ারম্যান জায়দুর রহমান মাস্টার বলেন, “ইউনিয়ন পরিষদের সামনে এই রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষসহ পথচারীদের দুর্ভোগের সীমা ছিল না। তাদের সাময়িক কষ্ট দূর করার জন্যই এই জরুরি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার উন্নয়ন ও জনস্বার্থে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
রাস্তা সংস্কারকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম, ইউপি সদস্য মজিবর রহমান, সাইফুল ইসলাম ও আশরাফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাস্তাটি সংস্কারের ফলে এলাকাটির দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সাময়িক সমাধান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও চালকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category