• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁর মান্দায় শহীদ রাসেল রানার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালিত

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ মো. রাসেল রানার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বাদ আসর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রামে শহীদ রাসেল রানার কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত শেষে শহীদের বাসভবনসংলগ্ন স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। এ সময় কশব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রশিদ, ইউনিয়ন পরিষদ সচিব আহম্মদ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ ছাড়া শহীদ রাসেল রানার পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নেন। দোয়া মাহফিলে শহীদ রাসেল রানার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সব শহীদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, শহীদ মো. রাসেল রানা (২০) মান্দা উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রামের পিন্টু রহমানের ছেলে। তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরবর্তীতে সরকার তাকে শহীদ হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট নম্বর ২৭২ প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category