• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁর মান্দায় ১৩ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চার মাস ধরে ওষুধ সংকট

দিনকাল বিডি ২৪ / ৫৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার ১৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রায় চার মাস ধরে প্রয়োজনীয় ওষুধের সংকট চলছে। এতে এসব কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকে সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দরিদ্র ও নিম্নআয়ের মানুষ।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঘুরে জানা গেছে, এসব কেন্দ্রে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় ওষুধ সরবরাহ কম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ নিতে এসে অনেক রোগীকে খালি হাতে ফিরতে হচ্ছে। আবার কেউ কেউ বাধ্য হয়ে স্থানীয় ওষুধের দোকান থেকে প্রয়োজনীয় ওষুধ কিনছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ইউনিয়ন পর্যায়ের এসব স্বাস্থ্যকেন্দ্রের ওপর গ্রামের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের নির্ভরতা বেশি। বিশেষ করে নিয়মিত ওষুধ সেবন করতে হয় এমন রোগীদের জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে ওষুধ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ওষুধ না থাকায় তাঁদের বাড়তি টাকা খরচ করে ওষুধ কিনতে হচ্ছে।
মান্দার একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা ৬০ বছরের বেশি বয়সী জমেলা খাতুন বলেন, ‘আমার বয়স হয়েছে, নানা রোগেও ভুগছি। আমি গরিব মানুষ, ওষুধ কেনার টাকা সব সময় থাকে না। দীর্ঘদিন ধরে হাঁপানি রোগে ভুগছি। এই হাসপাতাল থেকে ওষুধ নিয়ে খেলে কিছুটা কমে, একটু আরাম পাই। অথচ গত তিন-চার মাস ধরে এখানে কোনো ওষুধ নেই।’
এ বিষয়ে মান্দা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার মো. শরীফুল ইসলাম বলেন, চাহিদার তুলনায় ওষুধের সরবরাহ কম থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরবরাহ স্বাভাবিক হলে সংকট অনেকটাই কমে যাবে।
তিনি আরও বলেন, ‘গর্ভবতী মায়েদের সেবার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরবরাহ দিচ্ছি। তাঁদের ওষুধের ঘাটতি অনেকটাই কম।’
স্থানীয় বাসিন্দারা বলেন, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়মিত চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। দীর্ঘদিন ধরে চলা এ সংকট দ্রুত সমাধান করে উপজেলার ১৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category