• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁর রাণীনগরে মাদ্রাসার ছাত্রদের মাঝে কিতাব বিতরণ

দিনকাল বিডি ২৪ / ৮১ Time View
প্রকাশঃ রবিবার, ৪ মে, ২০২৫

জুনায়েদ রহমান চন্দন স্টাফ রিপোর্টার :

স্বেচ্ছাসেবী সংগঠন “রূপসী নওগাঁ” এর পক্ষ থেকে নওগাঁর রাণীনগর উপজেলার ঘোষগ্রাম কফিলিয়া হাফেজিয়া মাদ্রাসায় কিতাব বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে মাদ্রাসার ৪০ জন ছাত্রকে এসব কিতাব দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইমাম হাসান। এ সময় উপস্থিত ছিলেন, রূপসী নওগাঁর সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজনসহ সংগঠনের সদস্যরা।

সংগঠনটির নেতারা জানান, “রূপসী নওগাঁ” একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ ও শিক্ষাদান কর্মসূচি, পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ, তাদের শিক্ষা প্রদানের ব্যবস্থা করা ও পাঠ্যপুস্তক বিতরণ, বিনামূল্যে রক্তদান ও জনসাধারণকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ তৈরি করা, সমাজের অসহায় অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, অসহায় অবহেলিত পরিবারের মাঝে ঈদে পোশাক ও ঈদ সামগ্রী বিনামূল্যে বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ, দুস্থ ও অসহায়দের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ রোপণে উৎসাহিত করা, বয়স্ক লোকদের শিক্ষার ব্যবস্থা করা, বেওয়ারিশ লাশ দাফন, পরিষ্কার পরিচ্ছন্নতা মূলক কর্মসূচি ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন গুলোসহ নানা কর্মসূচি পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category