• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁয় আন্তর্জাতিক প্রবীণ দিবসে সম্মাননা পেলেন শতবর্ষীয় প্রবীণরা

দিনকাল বিডি / ২৬৩ Time View
প্রকাশঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২

নওগাঁ প্রতিনিধি: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নওগাঁয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবস উপলক্ষে শনিবার নওগাঁ সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা, প্রবীণ হিতৈষী সংঘ ও এনজিও সংস্থা রিসোর্স ইন্টগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে এক শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, জেলা শহর সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখার সভাপতি আলহাজ¦ আব্বাস আলী সরদার, সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম, এনজিও সংস্থা রিক- নওগাঁর এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, সাপাহার এলাকার এরিয়া ম্যানেজার মোয়াজ্জেম হোসেন, নওগাঁ শাখার ব্যবস্থাপক এরফানুল হকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও প্রবীনরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিপ্তরের উদ্যোগে জেলার বদলগাছী উপজেলার দোনইল গ্রামের ১২৪বছর বয়সী প্রবীণ বৃদ্ধা আছিমন বেগমসহ ১২জন শতবর্ষীয় প্রবীণদেরকে সম্মাননা স্বরুপ নগদ ১০হাজার করে টাকা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category