• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁ সরকারি উচ্চ বালিকা বিদ‍্যালয়ের পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনকাল বিডি / ২১২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

আল ফাহাদ ইসলাম,
নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে শহরের মুক্তির মোড়ে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি নওগাঁ ০৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
এসময় বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জাকির হোসেন এবং জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান।
অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম‍্যান ইলিয়াস তুহিন রেজা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসিম আহম্মেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ পরাণ নয়ন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইসতিয়াক আহম্মেদ ইমরানসহ বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিকসহ ৬টি ক্যাটাগরিতে ৪০০ জন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। পরে সন্ধ্যায় শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category