• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নকল ও ক্যান্সার সৃষ্টিকারী নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রি; চারঘাটে করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

দিনকাল বিডি ২৪ / ২৪৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: চারঘাটে নকল ও ক্যান্সার
সৃষ্টিকারী নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম বিক্রি করায় ২টি
প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের
(বিএসটিআই) উদ্যোগে মঙ্গলবার সকালে রাজশাহী জেলার
চারঘাট উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে
বিএসটিআই’র অনুমোদনবিহীন, নকল ও নিষিদ্ধ ঘোষিত স্কিন
ক্রিম (গৌরী, চাঁদনী, ডিউ, নূর প্রভৃতি) এবং গুণগত মান
সনদবিহীন হেয়ার অয়েল, লিপস্টিক ও নেইল পলিশ বিক্রি-বিতরণ করায়
চারঘাট বাজারে অবস্থিত মেসার্স শিমুল প্রসাধনীকে ৬ হাজার
টাকা এবং মেসার্স জুয়েল কসমেটিকস এন্ড হাসিনা স্টোরকে
৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রায় ১০ হাজার
টাকা সমমূল্যের নিষিদ্ধ কসমেটিকস পণ্যসমূহ জব্দ করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চারঘাট,
রাজশাহী মোঃ রাহাতুল করিম মিজান এর নেতৃত্বে পরিচালিত
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর কর্মকর্তা
প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় উপস্থিাত ছিলেন
চারঘাট থানা পুলিশের সদস্যবৃন্দ। জনস্বার্থে বিএসটিআই,
রাজশাহীর এধরণের

অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category