• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায়

দিনকাল বিডি / ৩০৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মনির হোসেন কাঞ্চন :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও বিভাগের প্রথম ব্যাচের মাষ্টার্স সম্পন্নকারীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সমাজবিজ্ঞান এমন একটি বিষয় যা সরকারি-বেসরকারি প্রতিটি ক্ষেত্রে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। শিক্ষার্থীদের মেধা কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে সফল হতে হবে। নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, শুরু থেকেই নিয়মিত অধ্যয়ন করলে ভবিষ্যৎ বিশ্বে টিকে থাকতে সহজ হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মো. মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রভাষক সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন প্রভাষক খাদিজা খাতুন ও রাশেদ হোসেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন সাইকি মানকিন। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় এবং সমাজবিজ্ঞান বিভাগের সিলেবাসের মোড়ক উন্মোচন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category