• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নাচলে আইনশৃঙ্খলা সভায় ধাওয়া খেয়ে পালালেন আলীগ সেক্রেটারি আব্দুল কাদের

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

মোঃ ইব্রাহীম,স্টাফ রিপোটার:
দেশের বর্তমান পরিস্থিতিতে নাচোল উপজেলা শান্তি শৃঙ্খলা রক্ষার বিষয়ে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩ আগস্ট বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার ছায়েদুল হাসান বিপিএম পিপিএম বার, সেনাবাহিনীর সি ও লেফটেন্যান্ট কর্নেল মোঃ শান্তনু রাজ চৌধুরী পি এস সি, বিজিবি রহনপুর ৫৯ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর ইমরুল কায়েস এবং ইউপি চেয়ারম্যান।

বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সারা দেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটলেও নাচোল উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরাসহ, বিভিন্ন পেশার মানুষের আন্তরিক হস্তক্ষেপে এ উপজেলায় তেমন কোন ঘটনা ঘটে নাই।
উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়। উপজেলার প্রধান প্রধান সড়কে সেনাবাহিনী টহল দেয় সে অনুরোধ জানানো হয়।

বক্তারা আরো বলেন, আপনাদের সেবা দিতে সহসাই আইনশৃঙ্খলা বাহিনী থানায় আসবে। কিন্তু বর্তমান সময়ে তাদের নিরাপত্তার বিষয়টি আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আপনাদের এলাকায় কোথাও কোন সমস্যা হলে আপনাদের এলাকার সেনাবাহিনীর টিমকে ফোনে কল করু
জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তার উদ্দেশ্যে স্বাভাবিকভাবে সকল দপ্তরের কার্যক্রম শুরু করতে অনুরোধ জানান।
এদিকে সভার শুরুতে আ’লীগের নেতাকর্মীদের উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিতি নিয়ে ইউপি চেয়ারম্যান ও অন্যান্য দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে আপত্তি উঠে। এক পর্যায়ে জেলা প্রশাসক উপজেলা আ’লীগের সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরকে সভা ত্যাগ করার পরামর্শ দিলে।

এ সময় আ’লীগ সেক্রেটারি আব্দুল কাদের, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইয়াসমিন লিপি ও কামাল উদ্দীন প্রশাসনের গাড়ি বহরের সাথে পরিষদের গাড়িতে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের বের হলে ছাত্র-জনতা ধাওয়া করে। এ সময় অন্যান্য আলীগের নেতারা দিগ্বিদিক পালিয়ে যায়।
পরে উপজেলা প্রধান ফটকের সামনে ছাত্র জনতার পথসভায় বক্তব্য দেন, বিএনপি নেতা আবু তাহের খোকন, নূর কামাল, দুরুল হুদা, শফিকুল ইসলাম, গোলাম জাকারিয়া, জামায়াত নেতা রফিকুল ইসলাম, ইয়াকুব আলী। বক্তারা বলেন, ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান কামালউদ্দিন ও শামীম ইয়াসমিন লিপি, পৌর মেয়র আব্দুর রশিদ খানের অনতিবিলম্বে পদত্যাগের দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category