• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিনকাল বিডি / ৯১ Time View
প্রকাশঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে। “অধিকার, সমতা, সমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভার মধ্যদিয়ে এ দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনাসভায় এ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো, বেসরকারী উন্নয়ন সহযোগি সংস্থা ব্র্যাকের হেল্থ ও আইডপি প্রকল্পের ফিল্ড অফিসার সোহেল রানা, ডাসকো’র অগ্রযাত্রা প্রকল্পের ফাইন্যান্স অফিসার জাহিদুল ইসলাম ও যুক্ত প্রকল্পের মাঠকর্মী ফেরদৌসী খাতুন। আন্তর্জাতিক নারী দিবসে সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধীত মহিলা সমিতির সদস্য, কিশোর-কিশোরী ক্লাব ও বেসরকারী উন্নয়ন সহযোগি সংস্থা ব্র্যাক ও ডাসকো’র সদস্যগণ আলোচনাসভায় উপস্থিত ছিলেন।      


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category