• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নাচোলে এক মাস ধরে একটি পরিবার অবরুদ্ধ

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার, নাচোল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তারের বেড়া দিয়ে প্রতিবেশীর দ্বারা একটি পরিবারকে প্রায় একমাস যাবত অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলার নেজামপুর ইউপির দোগাছী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নজরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, নাচোল থানা ও নেজামপুর ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার নেজামপুর ইউপির দোগাছী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নজরুল ইসলাম প্রতিবেশী মৃত শীষ মোহাম্মদের নিকট থেকে দোগাছী মৌজার ২১১ দাগের ০.০৯৮ একর ও ২১২ দাগে ০.৪৪৫ একর জমি গত ১০/০৪/২০১৯ তারিখে ৪৫৭৪ নং বন্টননামা দলিলমূলে ক্রয় করেন। ২১২ দাগের নজরুল ইসলাম অন্য ওয়ারিশ মৃত এন্তাজ আলীর ছেলে দুরুল হোদার নিকট থেকে ০.১৪৮৫একর জমি পাকা দালান বাড়িসহ ক্রয় করে ওই জমিতে ২০১৮ সাল থেকে বসবাস করতে থাকেন।

কিন্তু প্রতিবেশী মৃত শীষ মোহাম্মদের ভাই আনিশুর রহমান, সেন্টু ও ভগ্নিপতি শরিফুল ইসলাম নজরুল ইসলামের বাড়িতে চলাচলের রাস্তাটি গত ২৪ ডিসেম্বর/২০২৩ তারিখ তারের বেড়া দিয়ে ঘিরে ফেলে। নজরুল ইসলামের চলাচলের রাস্তাটি বন্ধ করার কারণ জানতে চাইলে মৃত শীষ মোহাম্মদের ওয়ারিশগণ নজরুল ইসলামকে প্রাণ নাশের হুমকী দেওয়ার কারণে তিনি এখন পর্যন্ত বাড়িতে প্রবেশ করতে পারছেন না।

এ বিষয়ে আনিশুর রহমান জানান, ২১১ দাগে নজরুল ইসলাম যেটুকু জমি পাবে সেটুকু তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের জমির অংশটুকু আমরা ঘিরে ফেলেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার জানান, অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ইউপি ভূমি সহকারীর মাধ্যমে বাড়িতে প্রবেশের রাস্তার তারের বেড়া অপসারণ করা হয়েছে। কিন্তু বাড়ির পিছনের রাস্তার বাঁশ দিয়ে ঘিরে রাখা রাস্তাটি এখন পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় রয়েছে এটি আমার জানা নাই।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, অভিযোগ পেয়ে তদন্তকারী অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। বিবাদীরা জানিয়েছে এ বিষয়ে আদালতে মামলা রয়েছে। তবে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category