• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নাচোলে ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

দিনকাল বিডি / ২১৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মেহেরজান মেমোরিয়াল মেডিকেয়ার এর বি-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা হাসপাতাল গেইটের দক্ষিনে এ্যাডভকেট আতাউর রহমানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসহ ড. আসাদুজ্জামান বিপ্লবের তত্বাবধানে স্বাস্থ্য সেবা কার্যক্রম অবহিতকরণ ও মতবিনিমিয়সভায় বি-লাব ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, এ্যাডভকেট মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ^াস ও উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সভাপতি বিধান সিং। ডাঃ আসাদুজ্জামান বিল্পব জানান, জটিল ও কঠিন রোগ শনাক্ত করার জন্য প্যাথলজিক্যাল টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে। কিন্তু নাচোলের রোগিদেরকে ওইসব টেস্ট করাতে টেস্টগুলি চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে করাতে হয়। এতে করে রোগির স্বজনদেরকে হয়রানী হতে হয়। এসব চিন্তা করে মানব সেবার লক্ষ্যে ন্যুন্যতম খরচে সকল টেস্ট করানোর জন্য তিনি বি-ল্যাব ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠিত করেছেন। দুস্থ্য, অসহায় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির রোগিদের ক্ষেত্রে বিশেষ ছাড়ে টেস্ট করানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category