• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নাচোলে দূর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৮৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোটার,

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে
র‌্যালি, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার
বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়
উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা দূর্ণীতি
প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে
একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক
প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়। কমিটির
সহ-সভাপতি অধ্যক্ষ ওবায়দুর রহমানের সভাপতিত্বে ্য়ঁড়ঃ;দূর্ণীতির
বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধত্য়াঁড়ঃ; কে উপজীব্য
করে আলোচনাসভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক
প্রতিযোগিতায় সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়, খুরশেদমোল্লা
সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, এশিয়ান স্কুল এন্ড কলেজ ও
মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। বিষয়ভিত্তিক
বিতর্ক প্রতিযোগিতায় মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়
চ্যাম্পিয়ন ও সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস প্রধান অতিথি
হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার
বিতরণকালে বিশেষ অতিথি হিসেব নাচোল সরকারি কলেজের
অবসরপ্রপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ
সম্পাদক আবু তাহের খোকন, মুন্সি হযরত আলী উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, সোনাইচন্ডি উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ও উপজেলা দূর্ণীতি
প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম
উপস্থিত ছিলেন। বিচারক হিসেবে সমাজসেবা অফিসার
সোহেল রানা ও সহকারী প্রোগ্রামার সোহেল রানা এবং
মডারেটর হিসেবে মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান
দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category