• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা

দিনকাল বিডি ২৪ / ১৮৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ ইব্রাহীম বাবু,স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমানের সাথে স্থানীয় নেতা-কর্মীদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নাচোল জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নাচোল উপজেলা ও পৌর জামায়াতের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নেতা-কর্মীরা। ​শুভেচ্ছা বিনিময় শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ​উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, উপজেলা সেক্রেটারী মাওলানা মোবারক হোসেন, ​জেলা সহকারী সেক্রেটারী: ইয়াহ্ইয়া খালেদ, ঢাকা উত্তরা থানা আমীর ইব্রাহীম খলিল, ​পৌর আমীর মনিরুল ইসলাম,
​পৌর নায়েবে আমীর রফিকুল ইসলাম, ​নেজামপুর ইউপি চেয়ারম্যান: আমিনুল হক, ​বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের হাত ধরে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ড. মু. মিজানুর রহমান উপস্থিত নেতা-কর্মীদের ধন্যবাদ জানান এবং আগামীতে সাধারণ মানুষের পাশে থেকে একটি ইনসাফভিত্তিক সমাজ ও এলাকা গড়তে সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category