• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নাচোলে নিরাপদ ফসল উৎপাদন বিষয়ক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ জুন, ২০২৬

​মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোর্টার-

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য (ফসল) উৎপাদন বিষয়ক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরামের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন নূসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দীন খান এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সহকারী প্রকৌশলী রেজাউল করিম। পার্টনার কংগ্রেস উপলক্ষে আয়োজিত তিনটি প্রদর্শনী স্টলে উত্তম কৃষি চর্চা (GAP) অনুসরণ করে এ অঞ্চলে উৎপাদিত বিভিন্ন রপ্তানিযোগ্য ফল প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category