• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নাচোলে বাল্যবিয়ের অপরাধে ২০ হাজার টাকা দন্ড

দিনকাল বিডি / ৪৯৪ Time View
প্রকাশঃ শনিবার, ৮ অক্টোবর, ২০২২

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাইমেনা শারমীন, কনের পিতা-মাতাকে ২০ হাজার টাকা অর্থদন্ড করেছেন। উপজেলার ফতেপুর ইউপির গজালবাড়ি গ্রামের (কনের পিতা) শরিফুল ইসলাম জানান, গোমস্তাপুর উপজেলার নাদেরাবাদ আলীনগর গ্রামের আতিকুল ইসলামের ছেলে রাইহান(২০)’র সাথে তার ৮ম শ্রেণী পড়–য়া মেয়ে(১৬)’র সাথে বিয়ের সম্বন্ধ হলে উভয় পরিবারের সম্মতিতে গোপনে গত ৪ অক্টোবর বিয়ে সম্পন্ন হয়।

গত ৭ অক্টোবর কনের পিতার বাড়িতে মহা ধুমধামে বিয়ে পরবর্তি অনুষ্ঠানের আয়োজন চলছিল। এমন সময় গোপন সংবদের ভিত্তিতে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন কনের পিতার বাড়িতে উপস্থিত হন। এসময় উভয়ের স্বজনরা বর-কনেকে অন্যত্র সরিয়ে দেন। জিজ্ঞাসাবাদে কনের পিতা-মাতা বাল্যবিয়ের অপরাধ স্বীকার করলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন কনের পিতা-মাতাকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category