• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখার শুভ উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোটারঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর ১৪৮তম শাখার শুভ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় নাচোল পৌরসভা সংলগ্ন জামান টাওয়ারের ৩য় তলায় বর্ণাঢ্য আয়োজনে ব্যাংটির শাখার উদ্বোধন করা হয়। ব্যাংকটির চেয়ারম্যান জিডি(পি), পিএসসি (অবসরপ্রাপ্ত)গ্রæপ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারী কলেজের (অফিসার ইনচার্জ)অধ্যক্ষ শরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা বোর্ডের সম্মানিত সদস্য আব্দুল্লাহিল বাকি, অবসরপ্রাপ্ত ব্রীগেডিয়ার জেনারেল নূরুজ্জামান ও ব্যাংকটির রিক্সা বিনিয়োগ প্রকল্পের ঋণ গ্রহিতা মোকবুল হোসেন। উদ্বোধন শেষে ব্যাংকের পক্ষ থেকে আল নূর শিশু সদন ও নাচোল কল্যান ফাউন্ডেশনের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এসময় নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম. ব্যাকংটির কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category