• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নাচোলে স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সরকার বিদস/২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। উদ্বোধন শেষে মেলায় ৪টি ইউনিয়ন পরিষদ, পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা জনস্বাস্থ্য বিভাগের ৭টি স্টল পরিদর্শণ করেন অতিথিবৃন্দ। পরে প্রাথমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য থেকে কুইজ প্রতিযোগিতায় ৫ জন বিজয়ীকে বাছাই করা করা হয়। “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার -এ প্রতিপাদ্যকে উপজীব্য” করে সংক্ষিপ্ত আলোচনসভা ও প্রতিকী গ্রাম আদালত পরিচালনা প্রতক্ষ করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) শাহিনুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক নাচোল শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন(বিআরডিবি) কর্মকর্তা হারুন-অর-রশিদ, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হক অপু, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ও নেজামপুর ইউপির প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উন্নয়ন মেলা আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category