• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নাচোল কল্যাণ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৭৬ Time View
প্রকাশঃ সোমবার, ৩১ জুলাই, ২০২৩

নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নাচোল কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় নাচোল মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়। ফাউন্ডেশনের মহাসচিব ও নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক মন্টু’র সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এইচএম.আব্দুল্লাহ।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের অর্থ সচিব ও নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান, নাচোল সরকারী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান,ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সচিব ও নাচোল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তি। এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মিজানুর রহমান ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান। আলোচনা শেষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২২ জন প্রতিযোগী(শিক্ষার্থী)দের মাঝে ক্রেস্ট ও সম্মাননা সনদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category