• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

নাটোরের লালপুরে বাবা-মেয়ে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন এসএসসি!

দিনকাল বিডি / ২৬৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

লালপুর( নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের বাসিন্দার আব্দুল হান্নান ও তার মেয়ে হালিমা খাতুন এক সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

শিক্ষার জন্য বয়স কোন বাধা নয়, মনের ইচ্ছা শক্তি যার মধ্যে আছে তাকে দমায় কে? তাই নিজের ইচ্ছাকে বাস্তবে রুপ দিতে ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহন করছে লালপুর উপজেলার বাবা ও মেয়ে।

লালপুর উপজেলার রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে এসএসসি (সমমান) পরীক্ষায় অংশগ্রহন করছে বাবা আব্দুল হান্নান (৪০) ওরফে মেয়র হান্নান এবং উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে মেয়ে হালিমা খাতুন (১৫)।
আব্দুল হান্নান উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর মহল্লার মৃত আলহাজ্ব লাল মিয়ার ছোট ছেলে। আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে তিনি নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। এর পর আর লেখা পড়া করা হয়নি, নেমে পড়েন সংসার জীবনে। পৈতৃক সূত্রে গোপালপুর রেলগেট এলাকায় প্রাপ্ত একটা হোটেল ও চায়ের দোকানের ব্যবসা শুরু করেন। সেই দোকানের আয় ও জমিজমা চাষ করে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেন।

আব্দুল হান্নানের সংসার জীবনে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। ছেলে আবু হানিফ নিরব (১১) নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের ৫ ম শ্রণীর শিক্ষার্থী ও ছোট ছেলে রমজান মিয়ার বয়স মাত্র চার বছর। কিন্তু ছাত্র জীবনের সেই পরাজয়ের গ্লানি মুছে ফেলার জন্য এসএসসি পরীক্ষায় দেওয়ার আবারও ইচ্ছা দিনে দিনে তার মনের মধ্যে আগ্রহ জাগে। এসএসসি পাশ করতেই হবে এমন কথা চিন্তা করে বসে সে ২০২১ সালে সে উপজেলার রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ে নবম (ভোকেশনাল) শ্রেণীতে ভর্তি হয় এবংএবছর এসএসসি (সমমান) পরীক্ষায় অংশগ্রহণ করছে।

আব্দুল হান্নান ২০২১ সালে গোপালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনও করেন। অবশ্য নির্বচনে তিনি জিততে পারেননি, তবে জনগণ আব্দুল হান্নানকে মেয়র হান্নান বলে ডাকে। আব্দুল হান্নান চায়ের দোকানদারি করলেও তার প্রতিভার কমতি নেই।

তিনি বেশ কিছু গান, কবিতা ও নাটক লিখেছেন। তার মেয়ে হালিমা জানান, তার বাবার মেধা আছে এবং ইচ্ছা শক্তি আছে আর তাই এ বয়সেও তার লেখাপড়া করার প্রবল ইচ্ছাটার কারনেই তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করছেন।

বাবা-মেয়ে একসাথে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন এতে তার কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে হালিমা জানান, আমার খুব ভালো লাগছে, বাবাকে নিয়ে আমরা গর্ব করি, আমার বাবাকে দেখে অন্যরা পড়াশুনায় অনুপ্রানিত হবে বলে আমি মনে করি। বাবা – মেয়ে যেন একসাথে ভালো ফলাফল করতে পারে এ জন্য তারা সবার কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category