• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নাটোরে আনোয়ারের দুম্বা খামারে খলনায়ক ডনের উপস্থিতি

দিনকাল বিডি ২৪ / ৩১৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আমিরুল ইসলাম বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি :

নাটোরের গুরুদাসপুর উপজেলার ৬ নং চাপিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খামারপাথুরিয়া গ্রামে কৃষি উদ্যোক্তা আনোয়ারের দুম্বা খামারে এক ভিন্নধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সেখানে হাজির হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রের খলনায়ক ডনসহ প্রায় ১০ জন তারকা শিল্পী।

এই আয়োজনে উপস্থিত ছিলেন খলনায়ক ডনের পাশাপাশি ফিল্ম ডিরেক্টর রাকিব আলম রাকিব, নায়ক জীবন চৌধুরী, নায়িকা রিয়া, কমেডিয়ান বাদল খন্দকার এবং কয়েকজন ফাইটার শিল্পী। তারা খামারের ভেড়া, ছাগল ও দুম্বা ঘিরে ভিন্নধর্মী শুটিংয়ে অংশ নেন।

উদ্যোক্তা আনোয়ার জানান, তার খামারে যেন কেউ প্রতারণা করতে না পারে এবং কৃষিকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়, সে লক্ষ্যেই চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে এই অভিনব উদ্যোগ নেয়া হয়েছে। খলনায়ক, নায়ক, নায়িকা ও কৌতুক শিল্পীদের সমন্বয়ে শুটিং চলায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

গ্রামবাসীরাও এই আয়োজনকে স্বাগত জানিয়ে জানান, খামারকে কেন্দ্র করে এমন সৃজনশীল উদ্যোগ তরুণ প্রজন্মকে কৃষির প্রতি আরও অনুপ্রাণিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category