• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

‘নারী নেতৃত্ব হারাম’ বলা সেই ইউপি চেয়ারম্যানের বিচারের দাবীতে এবার ঝাড়ু মিছিল

দিনকাল বিডি ২৪ / ২৮৬ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি ||
‘নারী নেতৃত্ব হারাম’ বলে বক্তব্য দেয়া মোংলার সেই ইউপি চেয়ারম্যানের অপসারণসহ বিচারের দাবীতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন কয়েক’শ হিন্দু, খ্রিস্টান ও মুসলিম নারীরা । রবিবার (১৪ জানুয়ারী) দুপুরে মোংলা- খুলনা মহাসড়কের দিগরাজ বাজার এলাকায় তারা এই বিক্ষোভ করেন ।

মানববন্ধনে ঝাড়ু হাতে নিয়ে অংশগ্রহণকারীরা পরে মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বক্তারা বলেন, অযোগ্য চেয়ারম্যান ইকরাম ইজারদার রাষ্ট্র ও সংবিধান বিরোধী বক্তব্য (নারী নেতৃত্ব হারাম) দিয়ে দেশের প্রধানমন্ত্রীসহ সকল নারী সমাজকে অপমান ও অসম্মান করেছেন । এছাড়া তিনি একজন নারী প্রধানমন্ত্রীর দেয়া নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন ।

বর্তমান প্রধানমন্ত্রী, স্পিকার , সমাজকল্যাণ মন্ত্রীও নারী, সেখানে তিনি সেই দলের হয়েই নির্বাচিত হয়ে কিভাবে এমন বক্তব্য রাখেন। তার এ বক্তব্যের প্রতিবাদসহ তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান বক্তারা।

এ সময় আরও বক্তব্য রাখেন মোংলা পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইস্তুতি সরকার, বুড়িরডাঙ্গা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সুজাতা দাশ, সাধারণ সম্পাদক কবিতা রায় ও স্থানীয় সাবেক ইউপি মেম্বর মৃদুকা বাছাড়।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপালে (বাগেরহাট-০৩) আসনের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদারের ঈগল প্রতীকের গত ৩০ডিসেম্বরের এক পথসভায় মোংলার সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার নারী নেতৃত্ব হারাম বলে বক্তব্য দেন। এ ইস্যুতে এখানকার নারী সমাজ ক্ষুদ্ধ ও ফুঁসে উঠেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category