• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

নিত্যপণ্যের দাম ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মান্দায় স্মারকলিপি প্রদান

দিনকাল বিডি ২৪ / ৭৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির লাগাম টানা, গ্যাস সংকট নিরসন, অব্যাহত লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে নওগাঁর মান্দায় স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় মান্দা উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। অন্যদিকে গ্যাস সংকট, ঘনঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের কারণে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
এ পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল বন্ধ এবং জনভোগান্তি নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান প্রতিনিধিদলের নেতারা। তারা এসব দাবি বাস্তবায়নে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category