• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

‘নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচারকাজ শেষ হবে’

দিনকাল বিডি / ৭২ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচারকাজ শেষ হবে। সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। তবে, তড়িঘড়ি করে বিচার শেষ করা হলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।’’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতির পদ্মা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘দেশের আদালতগুলোতে মামলা জট কমাতে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। যার সুফল এখন পাওয়া যাচ্ছে। শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত শেষ করতে প্রচেষ্টা চলছে। আসামিপক্ষ ইতোমধ্যে আপিল বিভাগে গেছেন। আশা করি খুব শিগগিরই বিষয়টির নিষ্পত্তি হবে।’’

এর আগে, আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কুষ্টিয়া আইনজীবী সমিতির ভবনসহ বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরীসহ জেলার সিনিয়র আইনজীবী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category