• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় কুষ্টিয়ায় যুবদল নেতা বহিষ্কার

দিনকাল বিডি ২৪ / ১৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার সুস্পষ্ট অভিযোগে কুষ্টিয়ায় জাকারিয়া আনসার মিলন নামে এক যুবদল নেতা কে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত মিলন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবদলের আহবায়ক। তিনি উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত স্থানীয় ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সুস্পষ্ট অভিযোগে কুমারখালী উপজেলা যুবদলের আহবায়ক মো. জাকারিয়া আনসার মিলনকে বহিষ্কার করা হয়।

এতে আরও জানানো হয়, বৃহিস্কৃত নেতার কোন ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের বহিস্কৃত ওই নেতার সাথে সাংগঠনিক কোন সম্পর্ক না রাখতে নির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category