• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: এসপি তারিকুল ইসলাম

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মোঃ আব্দুস ছালাম , ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই থানা পরিদর্শনের অংশ হিসেবে হঠাৎ থানা পরিদর্শন করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পরিদর্শনকালে তিনি অফিসার ও ফোর্সের রোল কল গ্রহণ করেন এবং তাদের নানা সুযোগ-সুবিধা ও সমস্যা নিয়ে সরাসরি মতবিনিময় করেন। গতকাল ​রোববার (১২ এপ্রিল) সন্ধায় আত্রাই থানায় নওগাঁ পুলিশ সুপার পৌঁছলে আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর তিনি থানার বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ও নথিপত্র পর্যালোচনা করেন।

​পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তার বক্তব্যে বলেন,
নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক। আমি চাই আপনারা মাথা উঁচু করে, সততা এবং নিষ্ঠার সাথে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো আপস করা যাবে না। বিশেষ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকবিরোধী চলমান অভিযান আরও জোরদার করতে হবে। মাদকের সাথে জড়িত কেউ ছাড় পাবে না, সে যেই হোক। এছাড়াও তিনি ​মতবিনিময় সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, পুলিশ সুপার মহোদয়ের এই পরিদর্শন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য আমাদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা আত্রাই থানা এলাকা থেকে মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা রক্ষায় তার নির্দেশনা মেনে চলবো। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে থানায় এসে আইনি সেবা নিতে পারে, আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছি।

​পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার অস্ত্রাগার, ব্যারাক ও মেস পরিদর্শন করেন এবং খাবারের মান উন্নত করার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্বারোপ করেন। এসময় আত্রাই থানার ওসি (তদন্ত), এসআই, এএসআই এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category