• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

নেত্রকোনায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনা শহরের দীর্ঘদিনের যানজট ও ফুটপাত দখল সমস্যা নিরসনে প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর ২০২৫) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তেরিবাজার পর্যন্ত এ অভিযান চলে।

নেত্রকোনা জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি রাস্তায় অবৈধভাবে পার্ক করা অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনও সরিয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। তিনি বলেন, “জনসাধারণের চলাচলের সুবিধার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। কেউ যেন নিজের দোকানের সামনে রাস্তা বা ফুটপাত দখল না করেন, এতে শহরের যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে এবং নাগরিকদের দুর্ভোগও কমবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফসহ কালেক্টরেটের অন্যান্য কর্মকর্তা।

প্রশাসনের এই অভিযানের ফলে শহরের প্রধান সড়কে শৃঙ্খলা ফিরে আসে। পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং অনেকে এ উদ্যোগকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category